ঈমান

ধ্বংসস্তূপের মাঝেও গাজাবাসীর স্মৃতিকে ধরে রেখেছে “গাজা পাবলিকেশনস”

লেখক হুসাম মারুফ যুদ্ধের মধ্যে গাজার মানুষের গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা সংরক্ষণের জন্য “গাজা পাবলিকেশনস” প্রতিষ্ঠা করেন। রাফাহতে আশ্রয় নেওয়ার সময় তার মনে হয়, তিনি মারা গেলে তার লেখনী দ্বারা ফুঠে উঠা গাজাবাসীর গল্প, স্মৃতি ও অভিজ্ঞতা হারিয়ে যেতে পারে।

একই সময়ে সন্ত্রাসী ইসরাইলের হামলায় গাজার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও গ্রন্থাগার ধ্বংস হচ্ছিল। তাই গাজার বাইরে বই ছাপিয়ে, কিন্তু সম্পাদনা ও নকশার কাজ গাজা থেকেই করার উদ্যোগ নেন তিনি।

ইন্টারনেট বিচ্ছিন্নতা ও যোগাযোগ সমস্যার মধ্যেও কাজ চলতে থাকে। পোল্যান্ডে ছাপা বইগুলো বিভিন্ন দেশের মাধ্যমে পাঠকদের কাছে পৌঁছায়। মারুফের বিশ্বাস, লেখা যুদ্ধ থামাতে না পারলেও মানুষের পরিচয়, স্মৃতি ও গল্পকে ধ্বংসের মধ্যেও টিকিয়ে রাখতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button