দুনিয়া: ধোঁকার এক জগত।

ইমাম কুরতুবি রহঃ তাফসিরে কুরতুবিতে আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন— দুনিয়ার জীবনের কোনো বাস্তবতা নেই, যেমনটি খেলাধুলার কোনো বাস্তবতা নেই।
তাফসিরে কুরতুবিতে আরেকটি ব্যাখ্যা দেওয়া হয়েছে— পৃথিবীর ধন-সম্পদ ও ভোগবিলাস যদি সারাজীবন তোমার কাছে স্থায়ী থাকে, তবুও মনে রেখো—তুমি নিজে কিন্তু এই পৃথিবীর জন্য চিরস্থায়ী নও।
শিক্ষা
সুতরাং আমাদের জন্য শিক্ষা হলো, দুনিয়ার পিছু না ছুটে আখিরাতের প্রতি ধাবিত হওয়া। ধন-সম্পদ থাকবে, তবে এগুলো যেন দীনের পথে আমার জন্য প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়।
আমাদের হতে হবে হযরত উসমান রা. এর মতো। তার অনেক সম্পদ ছিল, কিন্তু সেগুলো তাকে দীনের উপর আরও অটল অবিচল থাকার সহযোগী হয়েছে। কারণ, তিনি সেগুলোর সঠিক ব্যবহার করেছেন।
আল্লাহর রাসুল ﷺ মুসলিম উম্মাহার পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন— وهن শব্দ দিয়ে। আর وهن শব্দের অর্থ হলো দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করা। আর যারা দুনিয়াকে ভালোবাসবে তারা তো মৃত্যুকে অপছন্দ করবেই।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রতি আসক্ত হওয়া থেকে হিফাজত করুন। আমিন।