বিল গেটসের ভয়ংকর AI সতর্কবার্তা, বিপদ নাকি ভবিষ্যৎ নিয়ন্ত্রণের নকশা?

বিল গেটস সম্প্রতি NBC-এর Meet the Press-এ দেওয়া এক সাক্ষাৎকারে একটি অত্যন্ত ভয়ংকর কথা বলেছেন: AI is certainly powerful enough to drive events that, you know, cause a billion deaths. (এআই নিশ্চিতভাবেই এমন ঘটনা ঘটাতে সক্ষম যা ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে)।
এখন সবচেয়ে বড় এবং অস্বস্তিকর প্রশ্নটি হলো, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে, এই কথাটি বলার একমাত্র উদ্দেশ্য কেবল সাধারণ মানুষকে সতর্ক করা?
আমরা সাধারণ মানুষরা সবসময় একটি সরল অঙ্কে হিসাব মেলাই। আমরা ভাবি, ডার্ক ওয়েবের কোনো সাইকো হ্যাকার, পরাজিত কোনো রাষ্ট্র বা কোনো আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী গোষ্ঠী হয়তো এআই-এর অপব্যবহার করে এই ধ্বংসযজ্ঞ চালাবে। আমাদের ব্রেইনকে এভাবেই প্রোগ্রাম করা হয়েছে যে, ‘ভিলেন’ সবসময় বাইরে থেকে আসে।
কিন্তু একবারও কি ভেবে দেখেছি, যারা এই গ্লোবাল টেকনোলজির গডফাদার, যারা বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে এই এআই ম্যাট্রিক্স তৈরি করছে, তারাই যে এই কাজ করবে না, তার কোনো নিশ্চয়তা কি আছে?
এই এলিটদের কথাবার্তা কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়।
যখন তারা কোনো গ্লোবাল বিপর্যয়ের কথা প্রকাশ্যে বলেন, তখন সেটি নিছক কোনো হাইপোথিসিস থাকে না; সেটি মূলত তাদের দীর্ঘমেয়াদী ব্লু-প্রিন্টের একটি অংশ হয়ে দাঁড়ায়।
চলুন, মেইনস্ট্রিম মিডিয়ার ফিল্টার সরিয়ে এই ১০০ কোটি মানুষের মৃত্যুর সতর্কবার্তার পেছনের আসল সাইকোলজিক্যাল এবং জিও-পলিটিক্যাল মেকানিজমটি ডিকোড করা যাক।
বিল গেটসের মতো গ্লোবালিস্টদের দীর্ঘদিনের মূল ফোকাস হলো হেলথ, ভ্যাকসিন এবং বায়ো-টেকনোলজি। এআই-এর সাথে ১০০ কোটি মানুষের মৃত্যুর ভয়কে জুড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো, ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি ডিজিটাল বায়ো সিকিউরিটি স্টেট বা স্বাস্থ্য-নিরাপত্তা রাষ্ট্র তৈরি করা।
ভবিষ্যতের বিশ্বযুদ্ধগুলো ভৌগোলিক বর্ডার বা পারমাণবিক অস্ত্র দিয়ে হবে না; সেটি হবে বায়োলজিক্যাল। এলিটরা খুব ভালো করেই জানে যে, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার স্বাস্থ্য এবং মৃত্যুভয়। এআই-এর মাধ্যমে নতুন ভাইরাসের জুজু দেখিয়ে তারা মূলত একটি গ্লোবাল সেন্ট্রালাইজড সিস্টেম প্রতিষ্ঠা করতে চায়। এমন একটি সিস্টেম, যেখানে ‘গ্লোবাল হেলথ ইমার্জেন্সি’-এর দোহাই দিয়ে প্রতিটি মানুষের ফিজিক্যাল মুভমেন্ট, মেডিকেল ডেটা, ভ্যাকসিনেশন স্ট্যাটাস এবং ডিজিটাল আইডেন্টিটি সেন্ট্রালি ট্র্যাক করা হবে। এআই-এর এই ভয়ংকর ক্ষমতার কথা বলে তারা মূলত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর মতো গ্লোবাল প্রতিষ্ঠানগুলোর হাতে আরও নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়ার গ্রাউন্ডওয়ার্ক তৈরি করছে।
গ্লোবালিস্ট এলিটরা সমাজ এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য শত শত বছর ধরে অত্যন্ত কার্যকর একটি সাইকোলজিক্যাল ফর্মুলা ব্যবহার করে আসছে, যাকে দর্শনের ভাষায় বলা হয় হেগেলিয়ান ডায়ালেক্টিক। এর মূলনীতি হলো: Problem-Reaction-Solution (সমস্যা-প্রতিক্রিয়া-সমাধান)।
তারা প্রথমে সমাজ বা বিশ্ববাসীর সামনে একটি ভয়ংকর সমস্যা (Problem) তৈরি করবে বা তার ভয় দেখাবে, যেমন, এআই ১০০ কোটি মানুষকে মেরে ফেলতে পারে। এরপর তারা অপেক্ষা করবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া (Reaction)-এর জন্য। মানুষ যখন প্যানিকড হয়ে বলবে, দয়া করে আমাদের বাঁচান, এআই-কে নিয়ন্ত্রণ করুন, ঠিক তখনই এলিটরা তাদের পূর্বপরিকল্পিত সমাধান (Solution) নিয়ে হাজির হবে।
এই সমাধানটি কী? সমাধান হলো, এআই-কে চরমভাবে রেগুলেট করা।
তারা এমন সব আন্তর্জাতিক আইন পাস করাবে যার ফলে সাধারণ মানুষ, ওপেন সোর্স ডেভেলপার বা ছোট কোম্পানিগুলো আর এআই নিয়ে কাজ করতে পারবে না। সুরক্ষার নামে এআই এর সম্পূর্ণ মনোপলি বা একচেটিয়া নিয়ন্ত্রণ চলে যাবে গুটিকয়েক বিলিয়ন-ডলার টেক জায়ান্ট এবং তাদের মদদপুষ্ট সরকারগুলোর হাতে।
অর্থাৎ, আপনাকে ১০০ কোটি মৃত্যুর ভয় দেখিয়ে, তারা মূলত আপনার হাত থেকেই আগামী দিনের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিটি কেড়ে নেওয়ার ব্লু-প্রিন্ট তৈরি করছে।
ডার্ক মেটাফিজিক্স এবং গুপ্তসংঘের (Secret Societies) একটি নিয়ম রয়েছে, তারা মানবজাতির ওপর কোনো বড় গ্লোবাল শিফট বা ধ্বংসযজ্ঞ চাপিয়ে দেওয়ার আগে, অবশ্যই মানুষের অবচেতন মনে তার একটা ইঙ্গিত দিয়ে রাখে। মডার্ন সাইকোলজিতে একে বলা হয় প্রেডিকটিভ প্রোগ্রামিং।
হলিউডের মুভি, সিম্পসনের মতো কার্টুন বা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো মঞ্চে এলিটদের বক্তব্যগুলো মূলত এই প্রোগ্রামিংয়েরই অংশ।
তারা যখন মিডিয়ার সামনে এসে বিলিয়ন মানুষের মৃত্যুর কথা স্বাভাবিক কণ্ঠে বলেন, তখন মানুষের অবচেতন মন (Subconscious mind) এই ভয়ংকর রিয়েলিটির সাথে ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করে। তারা মানুষের ব্রেইনকে এমনভাবে কন্ডিশনড করে দেয় যে, ভবিষ্যতে যখন সত্যিই এআই-জেনারেটেড কোনো মহামারি বা বিপর্যয় আসবে, তখন মানুষ সেটিকে সিস্টেমের চক্রান্ত না ভেবে প্রযুক্তির স্বাভাবিক বিবর্তন বা অনিবার্য পরিণতি হিসেবেই মেনে নেবে। এটি মূলত মানুষের প্রতিরোধ করার স্পৃহাকে আগে থেকেই ধ্বংস করে দেওয়ার একটি মাইন্ড-কন্ট্রোল গেম।
এখন সবচেয়ে ভয়ংকর প্র্যাকটিক্যাল প্রশ্নে আসা যাক।
ধরে নিলাম, বিল গেটসের কথা অনুযায়ী সত্যিই এআই ব্যবহার করে ১০০ কোটি মানুষকে হত্যা করা হবে। টার্মিনেটর মুভির মতো রোবট রাস্তায় নেমে এই কাজ করবে না। তাহলে এই ম্যাস-ক্যাজুয়ালটি বা মেগা-মৃত্যু কীভাবে এক্সিকিউট করা সম্ভব?
এর পেছনে তিনটি নিখুঁত মেকানিজম কাজ করতে পারে:
১. সিন্থেটিক বায়োলজিক্যাল ওয়েপন: এআই-এর সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি হলো প্রোটিন ফোল্ডিং এবং জেনেটিক সিকোয়েন্সিং। আলফাফোল্ড (AlphaFold)-এর মতো এআই মডেলগুলো কয়েক ঘণ্টার মধ্যে কোটি কোটি প্রোটিন স্ট্রাকচার ডিকোড করতে পারে। এই একই অ্যালগরিদম ব্যবহার করে অত্যন্ত সহজে এমন সব হাইপার-লিথাল ভাইরাস বা প্যাথোজেন ডিজাইন করা সম্ভব, যার কোনো ন্যাচারাল প্রতিষেধক পৃথিবীতে নেই।
এআই নিখুঁতভাবে হিসেব করে বের করতে পারবে, কীভাবে একটি ভাইরাস সবচেয়ে দ্রুত ছড়াবে এবং সবচেয়ে বেশি মানুষকে সংক্রমিত করবে।
ল্যাবে তৈরি করা এমন একটি এআই-ডিজাইনড প্যাথোজেন, বাতাসে ছড়িয়ে দিলে কয়েক মাসের মধ্যেই কোটি কোটি মানুষের মৃত্যু হওয়াটা কেবল সময়ের ব্যাপার।
২. ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কলাপ্স: আধুনিক বিশ্ব পুরোপুরি ডিজিটাল নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এআই যদি কোনো গ্লোবাল সুপারপাওয়ার বা এলিটদের নির্দেশে, বিশ্বের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা সাপ্লাই চেইনের ওপর সাইবার আক্রমণ চালায়, তবে গুলি ছাড়াই কোটি মানুষ মারা যাবে।
ধরুন, এআই হ্যাক করে কোনো দেশের পুরো পাওয়ার গ্রিড, পানি শোধনাগার এবং হসপিটাল সিস্টেম একযোগে বন্ধ করে দিল। আধুনিক শহরগুলো বিদ্যুৎ এবং পানি ছাড়া ৭২ ঘণ্টার বেশি টিকতে পারে না। কমিউনিকেশন ব্ল্যাকআউটের ফলে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দেবে এবং মানুষ সাধারণ চিকিৎসার অভাবেই মারা যাবে।
৩. অ্যালগরিদমিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং: মানুষকে মারার জন্য সরাসরি অস্ত্রের প্রয়োজন নেই, মানুষের মনকে ম্যানিপুলেট করাই যথেষ্ট। এআই-চালিত ডিপফেক (Deepfake), সাই-অপ (Psy-op) এবং সোশ্যাল অ্যালগরিদম ব্যবহার করে মুহূর্তের মধ্যে দুটি রাষ্ট্রের মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে দেওয়া সম্ভব।
এআই অত্যন্ত নিখুঁতভাবে বুঝতে পারে কোন ফেক নিউজটি কোন দেশের লিডারদের বা জনগণকে সবচেয়ে বেশি উত্তেজিত করবে। একটি নিখুঁত এআই-জেনারেটেড গ্লোবাল কনফ্লিক্ট বা সাইবার-যুদ্ধের অ্যালগরিদম কোটি কোটি মানুষকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ধ্বংসযজ্ঞ নিশ্চিত করতে পারে।
গ্লোবাল এলিটরা যখন এআই এবং মৃত্যুর কথা একসাথে উচ্চারণ করেন, তখন আমাদের বোঝা উচিত, দাবার বোর্ডে নতুন চাল দেওয়া হয়ে গেছে। ম্যাট্রিক্সের স্থপতিরা প্রযুক্তি তৈরি করে সাধারণ মানুষের সুবিধার জন্য নয়, বরং তাদের কন্ট্রোল গ্রিডকে আরও নিখুঁত করার জন্য। ১০০ কোটি মানুষের মৃত্যুর এই হাইপোথিসিস হয়তো কোনো সতর্কবার্তা নয়; এটি হতে পারে আগামী দশকের সবচেয়ে বড় ডিস্টোপিয়ান রিয়েলিটির একটি ট্রেইলার মাত্র।
লেখক: তৌহিদুল ইসলাম

